Topজাতীয়

ড. ইউনূস-নরেন্দ্র মোদি বৈঠক আয়োজন, ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ

এপ্রিলের প্রথম সপ্তাহে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক আয়োজন করতে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করেছে বাংলাদেশ।

আগামী ২-৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমসটেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল এন্ড ইকোনমিক কোঅপারেশন) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে দুই নেতার অংশগ্রহণের কথা রয়েছে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘বিমসটেক সম্মেলনের ফাঁকে আমাদের দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। এ নিয়ে আমরা ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করেছি।’

নিউজ ডেস্ক:

Leave a Reply