Topজাতীয়

অতিরিক্ত দায়িত্ব পালনে খাওয়ার খরচ চায় পুলিশ

দেশের আইনশৃঙ্খলা রক্ষায় টানা ২৪ ঘণ্টা থেকে ২৬ ঘণ্টা দায়িত্ব পালনের পরও কোনো ভাতা পায় না পুলিশ। কখনো কখনো সময়মতো খাবার না খেয়ে দায়িত্ব পালন করতে হয়। এতে তাঁদের মনোবল ভেঙে যায়। এই অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য পুলিশ খাবার খরচ বা খোরাকি ভাতা দাবি করেছে।

আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় পুলিশের পক্ষ থেকে এ দাবি করা হয়। সভায় অংশ নেওয়া কর্মকর্তারা আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

সভায় দেশের ৬৪ জেলার পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটনের কমিশনার ও ক্রাইম বিভাগের উপকমিশনাররা (ডিসি) উপস্থিত ছিলেন। এ ছাড়াও সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্রসচিব ও আইজিপিও উপস্থিত ছিলেন। সভায় পুলিশ কর্মকর্তাদের দাবিদাওয়া শোনার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনের সর্বোচ্চ প্রয়োগ ও কঠোর হতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

নিউজ ডেস্ক:

Leave a Reply