দেশের পাঁচটি জেলায় বয়ে যাচ্ছে মৃদু তাপদাহ। শনিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া ও রাঙ্গামাটি জেলার ওপর দিয়ে মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে। কুষ্টিয়ার কুমারখালীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর বলছে, রোববার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এমন তাপদাহ আরও কয়েকদিন চলতে পারে। তবে বৃষ্টির বার্তাও আছে। সপ্তাহের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।






