সাভারে ধর্ষণের ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন কিশোরীকে ধর্ষণের অভিযোগে আয়াতুস সিয়াম (২৫) নামের এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১০) মার্চ রাতে সাভার পৌরসভার বিনোদবাইদ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ওই ছাত্রীর (১৭) মা সাভার মডেল থানায় একটি মামলা করেন।
মামলা ও আসামি আয়াতুস সিয়ামকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল বলেন, অভিযুক্ত আয়াতুস সিয়াম সাভার সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র।






