দিনাজপুরের পার্বতীপুর প্রেসক্লাব পরিদর্শন করেছেন দৈনিক জনতা পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি ওবায়দুর রহমান শাহীন।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তিনি পার্বতীপুর প্রেসক্লাবে আসেন। এ সময় প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি।মতবিনিময়কালে সাংবাদিকতার বিভিন্ন বিষয়, পেশাগত দায়িত্ব, স্থানীয় সাংবাদিকদের নানা সমস্যা ও গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় সাংবাদিকরা নিজেদের পেশাগত অভিজ্ঞতা ও বিভিন্ন বিষয় তুলে ধরেন।পরে পার্বতীপুর প্রেসক্লাবের পক্ষ থেকে দৈনিক জনতার সম্পাদক ও বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।এ সময় পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফিজুল ইসলাম রিপন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ প্রেসক্লাবের সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় পর্বে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পার্বতীপুর প্রেসক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করায় উপস্থিত সাংবাদিকরা ওবায়দুর রহমান শাহীনকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।






