জাতীয়

অপারেশন ডেভিল হান্টে আরও ৫৩২ জন গ্রেপ্তার

যৌথবাহিনী পরিচালিত অপারেশন ডেভিল হান্টে একদিনে আরও ৫৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য অপরাধে মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত ১ হাজার ৫৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৫৩২ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে বিদেশি ‍পিস্তল, ম্যাগজিন, স্টিলের চাপাতি, স্টিলের জং ধরা ছুরি ও স্টিলের কিরিচ একটি করে এবং দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

Leave a Reply