জাতীয়

বিদায় বেলায় ডিআইজি মোঃ সায়েদুর রহমানের পিবিআইতে বর্ণাঢ্য কর্মজীবনকে স্মরণ

ডিআইজি (পূর্বাঞ্চল) জনাব মোঃ সায়েদুর রহমান , পিবিআইতে  ০৯ বছরের   বর্ণাঢ্য কর্মজীবনকে বিদায় বেলায় শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।
রবিবার ৩১ আগষ্ট ২০২৫ খ্রি. তারিখে সকাল ১০.০০ ঘটিকায় ডিআইজি (পূর্বাঞ্চল) জনাব মোঃ সায়েদুর রহমানের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল , রাজারবাগ,  ঢাকাতে বদলী হওয়ায়  পিবিআই হেডকোয়ার্টার্সে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিদায়জনিত  সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পিবিআই প্রধান,  অতিরিক্ত আইজিপি,   জনাব মোঃ মোস্তফা কামাল। এছাড়াও উপস্থিত ছিলেন ডিআইজি (পশ্চিমাঞ্চল) জনাব মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত ডিআইজি (ঢাকা ও ময়মনসিংহ বিভাগ) জনাব মোঃ ওয়ালিদ হোসেন সহ পিবিআই হেডকোয়ার্টার্সের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।

বিদায় অনুষ্ঠানে পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোঃ মোস্তফা কামাল বিদায়ী কর্মকর্তার উদ্দেশ্যে  বলেন, আমরা  দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে একই সাথে সুন্দর সময় কাটিয়েছি। ডিআইজি মোঃ সায়েদুর রহমান একটি ভাল প্রতিষ্ঠানে (কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল) যাচ্ছেন যেখানে প্রায় ১৫/২০ লক্ষ  লোক সেবা নিয়ে থাকেন ।  প্রত্যাশা অনেক এবং সকলের প্রত্যাশা পূরণ করাটা চ্যালেঞ্জিং।আবার কাজের পরিধিও অনেক বড়। তার দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পুলিশ হাসপাতালের সেবার মান আরো উন্নত করবেন মর্মে  পিবিআই প্রধান, আশাবাদ ব্যক্ত করেন।

ডিআইজি (পশ্চিমাঞ্চল) জনাব মোঃ সুজায়েত ইসলাম  বিদায়ী কর্মকর্তার উদ্দেশ্যে বলেন, তিনি  অত্যন্ত মিষ্টভাষী, সুন্দর চিন্তা করেন এবং সুন্দর কথা বলেন। তার ব্যক্তিত্ব যেমন বড় আল্লাহ তায়ালাও তাকে তেমন সম্মানিত স্থানে সেবা করার সুযোগ প্রদান করেছেন । তিনি বিদায়ী কর্মকর্তাকে নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ  করেন।

অতিরিক্ত ডিআইজি (ঢাকা ও ময়মনসিংহ বিভাগ) জনাব মোঃ ওয়ালিদ হোসেন বলেন, বর্তমানে পিবিআইয়ের সুনামের সাথে যতগুলো নাম জড়িত তার মধ্যে অন্যতম ডিআইজি (পূর্বাঞ্চল) জনাব মোঃ সায়েদুর রহমান । পিবিআইকে কিভাবে সুন্দরভাবে গড়ে তোলা যায় তা নিয়ে তিনি  সবসময় চিন্তা করেন। যেকোন পরিস্থিতিতে  নিরপেক্ষ  দৃষ্টিতে সুবিবেচক সিদ্ধান্ত দিতেন বলেন উল্লেখ করেন।

এছাড়াও পুলিশ সুপার (ক্রাইম ইষ্ট) জনাব মোঃ  ফজলে এলাহী, পুলিশ সুপার (ক্রাইম ওয়েষ্ট ) জনাব মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোঃ নাসিম মিয়া সহ আরো অনেক কর্মকর্তা কর্মচারীবৃন্দ বিদায়ী কর্মকর্তা ডিআইজি (পূর্বাঞ্চল) জনাব মোঃ সায়েদুর রহমানের সাথে কর্মজীবনের বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারণা করেন  এবং  তার পরবর্তী কর্মস্থলের জন্য মঙ্গল  কামনা করেন।

বিদায়ী কর্মকর্তা ডিআইজি (পূর্বাঞ্চল) জনাব মোঃ সায়েদুর রহমান মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া জ্ঞ্যাপনের মাধ্যমে বলেন, আজ আমার পিবিআইতে পদায়নের   ৩২২৬ তম দিন।  পিবিআইয়ের সহকর্মীরা  একদম  পরিবারের মত হয়ে গেছে।
দীর্ঘদিনের অনেক স্মৃতি ও অনেক আবেগ জড়িত এই প্রতিষ্ঠানে।
যেখানেই থাকি পিবিআইয়ের জন্য সর্বদা  মঙ্গল কামনা করি।

ডিআইজি  জনাব মোঃ সায়েদুর রহমান ১৯৯৫ সালে  ১৫ তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে এএসপি  হিসেবে যোগদান করেন। তিনি ২০০৪ সালে অতিরিক্ত পুলিশ সুপার এবং ২০০৬ সালে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি লাভ করেন। ২০১৬ সালে অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি লাভ করেন এবং  একই বছর বিএমপি, বরিশাল থেকে পিবিআই হেডকোয়ার্টার্সে  বদলী হন । ২০২৪ সালে তিনি ডিআইজি পদে পদোন্নতি লাভ করেন । রাজারবাগ কেন্দ্রীয়  পুলিশ হাসপাতালে বদলী আদেশের  পূর্ব পর্যন্ত তিনি  পিবিআই হেডকোয়ার্টার্সে কর্মরত ছিলেন ।

নিউজ ডেস্ক:

Leave a Reply