জাতীয়

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষণে অবস্থান পঞ্চম

বায়ুদূষণে বিশ্বের শীর্ষ স্থানগুলোর র‍্যাঙ্কিংয়ে সবসময়ই প্রথম সারিতে দেখা যায় এশিয়ার শহরগুলোকে। আরও স্পষ্টভাবে বললে দক্ষিণ এশিয়া। এই অঞ্চলের একাধিক মেগাসিটিকে সহজেই খুঁজে পাওয়া যায় দূষিত বাতাসের নগরীর তালিকায়। সবশেষ তথ্য অনুযায়ী শীর্ষ দশ শহরের পাঁচটিই এই অঞ্চলের, সেই তালিকায় রয়েছে রাজধানী ঢাকা।

 

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টায় ঢাকার স্কোর ১৮৮, যা জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। শীত মৌসুমে ঢাকার বাতাস আরও ভয়াবহভাবে দূষিত হয়ে ওঠে। প্রতিবেদন লেখা পর্যন্ত দূষিত বাতাসের মানদণ্ডে ঢাকার অবস্থান পঞ্চম।

তালিকার শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ৩৮০। এছাড়া দ্বিতীয় থেকে চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে দিল্লি (৩৩৪), কাম্পালা (১৯৯) ও হ্যানয় (১৮৯)।

Leave a Reply