জাতীয়

অনেক ভুলত্রুটি আছে, তবে ভালো দিকগুলোও দেখুন: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘স্বীকার করি আমাদের অনেক ভুলত্রুটি আছে। তবে ভালো দিকগুলোর বিষয়ে একটু উৎসাহ দিলে ভালো লাগে ।’ সোমবার (৪ আগস্ট) ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস সংক্রান্ত গৃহীত কার্যক্রম নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘সরকারের কোনো উন্নয়ন বা সংস্কার যাদের চোখে পড়ে না, তারা আসলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না। একটু অন্তর দিয়ে দেখুন। শুধু ভুল আর নেতিবাচক বিষয়গুলো না দেখে ভালো বিষয়গুলোও দেখতে হবে।’

তিনি বলেন, ‘আমার অনেক জুনিয়র অর্থনীতিবিদ আছেন যারা শুধু সরকারের ভুল আর নেতিবাচক বিষয়গুলোই দেখেন। শুধু বলেন, এটা নেই, ওটা নেই। কিন্তু ভালো দিকগুলোর প্রতিও নজর দেয়া জরুরি।’

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘স্বীকার করি সরকারের ভুল আছে। সমালোচনা করার ক্ষেত্রে কোনো আপত্তি নেই। এতে ভুল সংশোধন করা যাবে।’

নিউজ ডেস্ক:

Leave a Reply