জাতীয়

প্রবীণ অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমনের চিরবিদায়

দৈনিক বাংলা ভূমি পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন-এর সিনিয়র রিপোর্টার, খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন মারা গেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।

বুধবার (৩০ জুলাই) গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩ টার দিকে স্ট্রোক করে মারা গেছেন তিনি।

একজন সংবাদসৈনিক হিসেবে তিনি ছিলেন আপোষহীন, নির্ভীক ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। সাংবাদিকতার দীর্ঘপথে কখনোই তিনি ক্ষমতার কাছে মাথা নত করেননি। সত্য প্রকাশে ছিলেন অবিচল, অবিচল ছিলেন ন্যায় ও মানবিক মূল্যবোধে।

সাইদুর রহমান রিমন ছিলেন এমন এক সাংবাদিক, যিনি যেখানে অন্যায় দেখেছেন, সেখানেই দাঁড়িয়ে গেছেন। তিনি জানতেন এই পথ কণ্টকাকীর্ণ, কিন্তু কখনো পিছপা হননি।

বস্তুনিষ্ঠ, সাহসী এবং সত্যভিত্তিক সাংবাদিকতার জন্য জীবনে বহুবার মামলা-মোকদ্দমা ও প্রশাসনিক বাধার সম্মুখীন হয়েছেন। তবু একবারের জন্যও তাঁর কলম থেমে থাকেনি। প্রতিটি মামলায় তিনি আইনের মাধ্যমে প্রমাণ করেছেন তাঁর নির্ভেজাল সততা ও পেশাগত ন্যায়পরায়ণতা।

তাঁর মৃত্যু সংবাদে দেশের সাংবাদিক সমাজে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে দৈনিক আমাদের সমাচার পরিবার গভীর শোকাহত।

নিউজ ডেস্ক:

Leave a Reply