জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারোয়ার তুষারের সঙ্গে এক নারীর কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই অডিওতে নারী কণ্ঠটি এনসিপির এক নেত্রীর বলে দাবি করা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর থেকে এনসিপির একাধিক নেত্রীকে নিয়ে বিভিন্ন মন্তব্য ছড়িয়ে পড়ে। তবে তুষারের সঙ্গে ওই কথোপকথনটি নিজের বলে স্বীকার করেছেন এনসিপি নেত্রী ও অভিনয়শিল্পী নীলা ইসরাফিল।
বৃহস্পতিবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক পোস্টে এ কথা স্বীকার করেন তিনি।






