লিবিয়া থেকে ১২৩ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১৯ জুন) বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটযোগে তাদের বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপলিস্থ বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যৌথভাবে লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক এই ১২৩ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক দেশে ফিরিয়ে আনে।
দেশে ফেরার পর তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা অভ্যর্থনা জানান।






