ভোক্তাপর্যায়ে জুন মাসের জন্য জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার।
শনিবার (৩১ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
এতে বলা হয়, ডিজেল লিটার প্রতি ১০৪ টাকা থেকে দুই টাকা কমিয়ে ১০২ টাকা, অকটেন ১২৫ টাকা থেকে তিন টাকা কমিয়ে ১২২ টাকা, পেট্রোল ১২১ টাকা তিন টাকা কমিয়ে ১১৮ টাকা এবং কেরোসিনের মুল্য ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। জ্বালানি তেলের নতুন এই দাম আজ রাত ১২ টার পর থেকে কার্যকর হবে।






