জাতীয়

মোবাইল ব্যাংকিংয়ে বাড়ছে অবৈধ লেনদেন: টিআইবি

বাংলাদেশে বিভিন্ন অনলাইন গ্যাম্বলিং, গেমিং এবং বেটিং কার্যক্রমে এমএফএসপি বিশেষ করে বিকাশ, নগদ, রকেট ও উপায়-এর মাধ্যমে অর্থ লেনদেন দিন দিন উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। নিয়ন্ত্রক সংস্থাগুলো এই ধরনের লেনদেন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। এসব উত্তরণে এমএফএস খাতে স্বতন্ত্র আইন প্রণয়ন করা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে মঙ্গলবার (২৭ মে) ‘মোবাইল আর্থিক সেবাখাতে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন উপস্থানকালে এমনটা জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

এতে উপস্থিত ছিলেন, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উপদেষ্টা (নির্বাহী ব্যবস্থাপনা) অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, পরিচালক (রিসার্চ অ্যান্ড পলিসি) মুহাম্মদ বদিউজ্জামানসহ আরও অনেকে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, অনলাইন জুয়ায় প্রায় ১১০০ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) এজেন্ট শনাক্ত করা হয়েছে। অর্থপাচার, ঘুষ, অনলাইন জুয়া, সন্ত্রাসী কাজে অর্থায়ন ও ক্রিপ্টো ট্রেডিংসহ অবৈধ অর্থ লেনদেনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে মোবাইল ব্যাংকিং। আইপিএল-বিপিএলের মতো টুর্নামেন্টকে কেন্দ্র করে দেশে দেদারসে মোবাইলে অনলাইন জুয়ার অর্থ লেনদেন হলেও তা বন্ধে কার্যকর কোনো উদ্যোগ নেয় না সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। শুধু ক্ষুদে বার্তা পাঠিয়ে দায় সারছে সেবাদাতারা।

নিউজ ডেস্ক:

Leave a Reply