জাতীয়

কাল জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সই হবে ৭টি চুক্তি ও সমঝোতা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল মঙ্গলবার (২৭ মে) চার দিনের সফরে জাপান যাচ্ছেন। এই সফরে ৭টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ।

সোমবার (২৬ মে) সকালে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, চার দিনের সফরে মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২৯ থেকে ৩০ মে টোকিওতে নিক্কেই ফোরামের সম্মেলনে অংশ নেবেন তিনি। প্রধান উপদেষ্টার জাপান সফরকালে ৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে।

চুক্তির মধ্যে রয়েছে মানব সম্পদ, এনার্জি, অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট (ওডিএ), বিএমইটি, ইকোনমিক জোন ও বাণিজ্য-সংক্রান্ত এমইউ। এ ছাড়া দ্বিপক্ষীয় বৈঠকে জাপানের পক্ষ থেকে ঢাকার এক চীন নীতি পরিকল্পনা নিয়ে আপত্তি জানাবে দেশটি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply