জাতীয়

নতুন টাকায় থাকছে না কোনো ব্যক্তির ছবি: গভর্নর ড. আহসান

আসন্ন ঈদে বাজারে আসছে নতুন টাকা। নতুন টাকায় থাকছে না কোনো ব্যক্তির ছবি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

শনিবার (২৪ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফের ক্রেডিট এনহান্সমেন্ট স্কিম-সিইএসের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

নতুন নোট প্রসঙ্গে গভর্নর এইচ মনসুর বলেন, নতুন নোটে থাকবে দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা। ঈদে বাজারে প্রথমে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট আসবে।

তিনি আরও বলেন, নতুন নোট দেশে সংস্কৃতির অংশ হিসেবে বিভিন্ন স্থাপনা থাকবে। এখানে মসজিদ না মন্দির সেটা বিষয় না। বিভিন্ন ধর্মের উপাসনালয়গুলো আমাদের সংস্কৃতিরই অংশ।

নিউজ ডেস্ক:

Leave a Reply