নারী ও শিশু নির্যাতন দমন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল থেকে পালানোা এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁও থানাধীন বনশ্রী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে শামীম খান (৩০) নামের এই আসামিকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।
এই মামলায় গ্রেপ্তার হয়ে শামীম গাজীপুর, কাশিপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতির সুযোগে আসামি শামীম গত ৬ আগস্ট জেল থেকে পালিয়ে নিাম পরিবর্তন করে আত্মগোপন করেন। এ ঘটনায় কাশিমপুর কারা কর্তৃপক্ষ জিএমপি, কোনাবাড়ি থানায় এজাহার দায়ের করে।






