সংযুক্ত আরব আমিরাতে নতুন মোটরসাইকেলের টেস্ট ড্রাইভের সময় সৈয়দ ওমর রিজভী নামে একজন পাকিস্তানি বাইকার নিহত হয়েছেন। তিনি বৃহস্পতিবার মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান। খবর খালিজ টাইমসের।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে পাকিস্তান রাইডার্স গ্রুপের প্রতিষ্ঠাতা মির্জা খুদ বলেন, আমরা শুধু একজন নিবেদিতপ্রাণ বাইকারই হারাইনি, হারিয়েছি এক অসাধারণ মানুষকেও।
ওমর রিজভী আমাদের অন্যতম সক্রিয় সদস্য ছিলেন। তিনি প্রাণবন্ত ও মহান হৃদয়ের একজন মানুষ ছিলেন। তার মৃত্যু এমন একটি শূন্যতা তৈরি করেছে যা পূরণ করা সম্ভব নয়।
৪৫ বছর বয়সী এই পাকিস্তানি প্রবাসী ওমর রিজভীর স্ত্রী, ১৮ বছর বয়সী ছেলে ও ১৪ বছর বয়সী কন্যা রয়েছে।






