আন্তর্জাতিক

ভারত-পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি

ভারত এবং পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাতে লাইন অব কন্ট্রোল (এলওসি) এলাকায়। এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানায়, পাকিস্তানি সেনাবাহিনী প্রথমে ভারতীয় সেনাবাহিনীর কিছু পোস্ট লক্ষ্য করে গুলি চালায়। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় বাহিনীও পাল্টা গুলি চালায়। তবে, দুই পক্ষের গুলিবিনিময়ে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে।

এ ঘটনার পর, ভারতীয় নিরাপত্তা বাহিনী দাবি করেছে, তারা কার্যকরভাবে পাল্টা জবাব দিয়েছে। উল্লেখ্য, মাত্র কয়েক দিন আগে ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন, যা দুই দেশের মধ্যে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে।

 

নিউজ ডেস্ক:

Leave a Reply