তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া এক্সে লেখেন, ইস্তাম্বুলের মারমারা সাগরের সিলিভরিতে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে।
এ ছাড়া এফএএডি নামের তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক্সে জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ৪৯ মিনিটে এই মূল ভূমিকম্পের পর আরো তিনটি আফটারশক হয়, যার মাত্রা ছিল ৪.৪ থেকে ৪.৯-এর মধ্যে।
এদিকে ভবনগুলো কেঁপে উঠলে মানুষ দ্রুত রাস্তায় নেমে আসে। এএফপির একজন প্রতিবেদক জানান, অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে উদ্বিগ্নভাবে মোবাইল ফোনে তথ্য খুঁজছিলেন কিংবা ফোনে কথা বলছিলেন।
দ্বিতীয় বৃহত্তম এ শহরে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর বা ভবন ধসের খবর পাওয়া যায়নি বলে জানায় শহরের কর্তৃপক্ষ ও আঞ্চলিক গভর্নরের দপ্তর। সেখানে এক কোটি ৬০ লাখ মানুষ বাস করে। গভর্নরের দপ্তর বলেছে, এখন পর্যন্ত কোনো ভবন ধসের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকা ভবনগুলো থেকে দূরে থাকতে তারা মানুষকে আহ্বান জানিয়েছে।
এ ছাড়া ইস্তাম্বুল পৌরসভা এক্সে বলেছে, ‘ইস্তাম্বুলে ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো গুরুতর পরিস্থিতি রিপোর্ট করা হয়নি।






