গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অশ্লীল বার্তা ও মৃত্যুর হুমকি পাচ্ছেন ভারতের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী অ্যাঞ্জেল রাই। জীবন্ত পুড়িয়ে দেয়ার হুমকিও নাকি দেয়া হয়েছে তাকে। এ কারণে বাধ্য হয়েই আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের দ্বারস্থ হয়েছেন এ তরুণী।
সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন অনুযায়ী, এভাবে মৃত্যুর হুমকি পাওয়ায় গত ২২ মার্চ মুম্বাইয়ের বাঙ্গুর নগর থানায় অভিযোগ দায়ের করেছেন অ্যাঞ্জেল। অভিযোগ অনুযায়ী ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।






