আন্তর্জাতিক

থানার সামনে গিয়ে শরীরে আগুন দিলেন ব্যবসায়ী

থানার সামনে গিয়ে শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যবসায়ী। ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের ভাতার থানার সামনে সোমবার (১৭ মার্চ) এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যায়।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বিকেলে ‘বাজারে যাচ্ছি’ বলে বাড়ি থেকে বেরিয়ে থানার গেটের কাছে দাঁড়িয়ে নিজের গায়ে আগুন ধরান সুশান্ত দত্ত নামের ওই ব্যক্তি। অগ্নিদগ্ধ অবস্থায় থানা চত্বরে ঢুকে পড়েন তিনি। আত্মহত্যার চেষ্টার ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply