উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন কে না দেখে? যেখানে কোনো টাকার অভাব থাকবে না, জীবনযাপন হবে ‘লার্জার দ্যান লাইফ’। এমন স্বপ্নের হাতছানিতে সাড়া দিয়ে আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে শেষ পর্যন্ত নিজেকেই নিলামে তুললেন এক কলেজ ছাত্রী।
১.৬ মিলিয়ন ডলার, অর্থাৎ ১৮ কোটি টাকার বিনিময়ে এক নামি অভিনেতার সঙ্গে রাত কাটিয়ে রাতারাতি ‘স্টার’ সেই কলেজপড়ুয়া তরুণী। ২২ বছর বয়সে নিজের কুমারীত্ব বিকিয়ে বেশ সাহসের সঙ্গে তরুণী বলছেন, ‘কোনো আফসোস নেই’।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, সেই কলেজছাত্রীর নাম লরা। ব্রিটেনের ম্যানচেস্টারের বাসিন্দা এই তরুণী। সেখানকারই এক কলেজে পড়াশোনা করছেন। লরা স্বপ্ন দেখেন, এক সুন্দর ভবিষ্যতের।






