আন্তর্জাতিক

ট্রাম্পের কারণে হলিউড ছাড়ছেন টাইটানিক নির্মাতা জেমস ক্যামেরন

বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরন জানিয়েছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচনের পর যুক্তরাষ্ট্রকে ‘ভয়ংকর’ হিসেবে দেখছেন। নিরাপত্তার কথা ভেবেই তাই যুক্তরাষ্ট্র ছাড়ছেন তিনি। সে কারণেই নিউজিল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ করতে চলেছেন জেমস ক্যামেরন।

জানা যায়, ৭০ বছর বয়সী এই নির্মাতা নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে বলেন, আমি এটাকে ভীতিকর মনে কররি। যুক্তরাষ্ট্র যদি তার ঐতিহ্যগত মূল্যবোধের পক্ষে না দাঁড়ায়, তবে সেটা সত্যি খারাপ কিছু নিয়ে আসতে যাচ্ছে। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, যা কিছু ঠিক ছিল তার উল্টোদিকে মোড় ঘুরছে। ঐতিহাসিক দিক থেকে যুক্তরাষ্ট্র যুগ যুগ ধরে যে আদর্শের ওপর দাঁড়িয়ে আছে, তার পক্ষে না থাকাটাও মার্কিন নাগরিকরা মেনে নিতে পারেন না। এটা পুরোটাই ফাঁপা একটি নীতি।

Leave a Reply