আন্তর্জাতিক

সরকার পতন চাই, তবে বাংলাদেশ বা নেপালের মতো করে নয়: প্রকাশ রাজ

বাংলাদেশের বা নেপালের মতো গণবিক্ষোভের মাধ্যমে নয়, বরং গণতান্ত্রিক উপায়ে ও ভোটের মাধ্যমেই ভারতের বর্তমান সরকারের পতন ঘটানো হবে বলে মন্তব্য করেছেন অভিনেতা প্রকাশ রাজ। শনিবার (১৭ অক্টোবর) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা আন্দোলনে পুলিশের বলপ্রয়োগ ও দমনপীড়নের কড়া সমালোচনা করে তিনি বলেন, সরকার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা না করে শক্তি প্রয়োগ করছে, যা জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘হর ঘর তিরাঙ্গা’ স্লোগানকে স্মরণ করে তিনি প্রশ্ন তোলেন, দেশের যুবসমাজ জাতীয় পতাকা হাতে নিয়ে পথে নামলে কেন তাদের বাধা দেওয়া হচ্ছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

নিউজ ডেস্ক:

Leave a Reply