পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৫ পুলিশ সদস্যসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কোহাট শহরে জুমার নামাজের সময় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে এক আত্মঘাতী হামলাকারী নিরাপত্তা বাহিনীর একটি দফতরে সজোরে ধাক্কা দেয়। ওই সময় দফতরের ভেতরের মসজিদে জুমার নামাজ আদায় করছিলেন বহু মানুষ।
বিস্ফোরণের পরপরই গাড়িতে থাকা আরেক হামলাকারী বন্দুক দিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধারে অভিযান শুরু করেন।
তবে এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।






