আন্তর্জাতিক

ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত

অধিকৃত গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ উইশাহ নিহত হয়েছেন। সংবাদমাধ্যমটি এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৮ এপ্রিল) দুপুরে গাজা সিটির পশ্চিমে আল‑রাশিদ সড়কে যাত্রা করছিলেন মোহাম্মদ উইশাহ। সেই সময় গাড়িতে সরাসরি ড্রোন আঘাত হানা। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ফিলিস্তিনি সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েলি হামলা একটি সিস্টেম্যাটিক টার্গেটিং এবং হত্যাকাণ্ডের নীতির অংশ। গাজা কর্তৃপক্ষ ইসরায়েলি বাহিনীর এই অপরাধের নিন্দা জানাতে আন্তর্জাতিক সাংবাদিক সংঘ, আরব সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনকে আহ্বান জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়সহ স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উইশাহর মৃত্যুতে গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ২৬২ জন সাংবাদিক নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply