আন্তর্জাতিক

আমিরাতে লটারিতে ৬৬ কোটি টাকা জিতলেন প্রবাসী হারুন

কথায় আছে কপাল খুলতে নাকি সময় লাগে না, সে কথাই যেন সত্যি হলো। মুহূর্তে বদলে গেল সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী এক বাংলাদেশির। ‘বিগ টিকিট’ লটারির ই-ড্রতে হারুন সরদার জিতলেন ২০ মিলিয়ন দিরহাম, যা বাংলাদেশি অর্থে ৬৬ কোটি টাকার কিছু বেশি।

শুক্রবার (৩ অক্টোবর) আবুধাবিতে এ ড্র অনুষ্ঠিত হয়। হারুন সরদার পেশায় একজন ট্যাক্সিচালক। টিকিটটি তিনি গত ১৪ সেপ্টেম্বর কিনেছিলেন। ২০০৯ সাল থেকে হারুন আবুধাবিতে বসবাস করছেন। শারজায় বসবাসকারী আরেক প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ সাইফুল এ ড্রতে একটি রেঞ্জ রোভার জিতেছেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply