ঠাণ্ডা খাবার আইসক্রিমের সঙ্গে সবাই মোটামুটি পরিচিত। গরম আসলে এই খাবারের চাহিদা বেড়ে যায় অনেক। আইসক্রিম খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। শীত, গ্রীষ্ম, বর্ষা প্রায় বারো মাসই আমরা আইসক্রিম খেয়ে থাকি।
আপনি যদি প্রতিদিন একটি করে আইসক্রিম খান তাহলে আপনার শরীরের ক্ষতি হবে না উপকার হবে, কী বলছেন বিশেষজ্ঞরা, জানুন। চিকিৎসকরা বলছেন, আপনি যদি এই লোভনীয় আইসক্রিম প্রতিদিন একটি করে খান, তারপর ব্রাশ না করেন, তাহলে আপনার দাঁতে ব্যথা হবে, ক্যাভিটির সৃষ্টি হবে। এ ছাড়া আরো যা হবে—
গবেষণায় যা জানা গেল
গবেষণায় উঠে এসেছে, যেকোনো শর্করাযুক্ত খাবার খাওয়ার পর দাঁত ভালো করে ব্রাশ করা উচিত।
আপনি যদি প্রতিদিন একটি করে আইসক্রিম খান তাহলে রাতে আপনার ভালো ঘুম হবে না।
ওজন বাড়বে
আইসক্রিমের ক্যালরির পরিমাণ খুব বেশি থাকে।
ফ্যাটি লিভারের সমস্যায় ভুগবেন
আপনি যদি প্রতিদিন একটি করে আইসক্রিম খান, তাহলে আপনার ফ্যাটি লিভারের মতো সমস্যা হতে পারে। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার রোগে ঝুঁকি বাড়বে হু হু করে, তাই আজই খাদ্য তালিকা থেকে বাদ দিন এই খাবারটি।
হার্টের সমস্যা দেখা দিতে পারে
বেশি পরিমাণে আইসক্রিম খেলে আপনাকে হার্টের সমস্যায় ভুগতে হতে পারে। কারণ এতে চিনির পরিমাণ বেশি থাকে। অনেক সময় কোলেস্টেরলের মাত্রাও বাড়তে থাকে শরীরে।
হাড় মজবুত থাকবে
হাফ কাপ আইসক্রিমে ৮০ মিলিগ্রামের বেশি ক্যালসিয়াম থাকে। তাই আপনি যদি শরীরে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও জিঙ্কের ঘাটতি পূরণ করতে চান তাহলে অল্প পরিমাণ আইসক্রিম খেতে পারেন। এতে হাড় খুব মজবুত থাকবে।
বন্ধ্যাত্ব থেকে মুক্তি পাবেন
আপনি যদি প্রতিদিন একটি করে আইসক্রিম খান, তবে সেটা দুধ বা ক্রিম দিয়ে তৈরি করা, তবেই আপনি বন্ধ্যাত্ব থেকে মুক্তি পেতে পারেন।






