স্বাস্থ্য

ঘুমের আগে দারুচিনি মেশানো দুধ খেলে কী হয়?

ঘুমাতে যাওয়ার আগে অনেকেই অনেক কিছু খেয়ে থাকেন। তার মধ্যে অন্যতম একটি খাবার হচ্ছে দুধ। এই দুধের সঙ্গে আবার অনেক কিছু মিশিয়ে খাওয়া হয়। কেউ হলুদ, কেউবা মধু,কেউ আবার বিভিন্ন ধরনের মসলা মিশিয়ে খান।

সাধারণ ঠাণ্ডা লাগা, জ্বর, সর্দিকাশি কিংবা ব্যথাবেদনা কমাতে ঘরোয়া টোটকা হিসেবে দুধের সঙ্গে অনেক ধরনের মসলা মেশানো হয়। রোগ প্রতিরোধ ব্যবস্থা উন্নত করতে, বিপাকহার ভালো রাখতে কিংবা অনিদ্রাজনিত সমস্যা দূর করতে হালকা গরম দুধে এক টুকরো আদা ও এক চিমটি দারুচিনি মিশিয়ে খাওয়া যেতে পারে।

পুষ্টিবিদদের মতে, দুধের মধ্যে নানা রকম খনিজ, ভিটামিন ছাড়াও রয়েছে ‘ট্রিপটোফ্যান’ নামক একটি উপাদান। এটি আসলে এক ধরনের অ্যামাইনো এসিড।

এই উপাদানটি মেলাটোনিন ও সেরোটোনিনের মতো হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এ ছাড়া দুধের মধ্যে যে পরিমাণ ক্যালসিয়াম রয়েছে, তা হাড় ও পেশির যত্ন নেয়। তার সঙ্গে আদা ও দারুচিনির মতো অ্যান্টি-অক্সিড্যান্ট মিশলে তার গুণ অনেকটাই বৃদ্ধি পায়।

দুধের মধ্যে দারুচিনি ও আদা মিশিয়ে খেলে আর কী কী উপকার মেলে, জেনে নিন এই প্রতিবেদনে—

  • আদা ও দারুচিনি—এই দু’টি মশলার মধ্যেই এমন কিছু উপাদান রয়েছে, যেগুলো মানসিক চাপ, উদ্বেগ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

দুধের সঙ্গে এই মসলাগুলো মেশালে স্নায়ুর উত্তেজনা প্রশমিত করতে সাহায্য করে।

  • হজমের গোলমালের কারণে যদি ঘুম না আসে, তবে আদায় থাকা ‘জিঞ্জেরল’ নামক উপাদান খাবার পরিপাকে বিশেষভাবে সাহায্য করবে। এ ছাড়া এটি অন্ত্রে প্রদাহজনিত কষ্টও নিরাময় করে।
  • আদা ও দারুচিনি তাদের প্রদাহনাশক গুণের জন্য বিশেষ ভাবে পরিচিত। পেটের প্রদাহজনিত অস্বস্তি নিরাময়ে আদা ও দারুচিনি মেশানো দুধ তাই বিশেষভাবে কার্যকর।
  • মৌসুম পরিবর্তনের সময়ের রোগবালাই ঠেকিয়ে রাখতে গেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো প্রয়োজন। তার জন্য চাই অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ খাবার বা পানীয়। আদা ও দারুচিনির মধ্যে এই উপাদানটি রয়েছে পূর্ণ মাত্রায়। হালকা গরম দুধে এই দুটি মিশিয়ে খেলে আরো ভালো কাজ হয়।
  • ঘুমাতে যাওয়ার আগে আদা ও দারুচিনি মিশ্রিত দুধে চুমুক দিলে মধ্যরাতে হঠাৎ মিষ্টি খাওয়ার প্রবণতা রুখে দেওয়া যেতে পারে। যা রক্তে বেড়ে যাওয়া শর্করা এবং ওজন— দুটিই নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
নিউজ ডেস্ক:

Leave a Reply