আমাদের মধ্যে অনেকেরই চুল পড়া স্বাভাবিকের তুলনায় একটু বেশি। কারো চুলে চিরুনি দিলেই চুল উঠতে শুরু করে। এ ছাড়া শ্যাম্পু করার সময় অনেকের মুঠি মুঠি চুল ওঠে। চুলের গঠন দুর্বল প্রকৃতির হলে এবং শরীরে ভিটামিন, প্রোটিন, মিনারেলস-পুষ্টি উপকরণের অভাব দেখা দিলে এভাবে প্রচুর পরিমাণে চুল পড়তে দেখা যায়।
যাদের চুলে সমস্যা বেশি তারা যদি নিয়মিত শাওয়ারে গোসল করেন, তাহলে তাদের চুল পড়া তো কমবেই না, বরং দেখা দিতে পারে আরো নানা সমস্যা। চলুন, বিস্তারিত জেনে নিই।
শাওয়ারে গোসল করার সময়, বিশেষ করে শ্যাম্পু করলে, চুল প্রায়সময় ভালোভাবে ধোওয়া হয় না। চুলে শ্যাম্পু লেগে থাকা খুব ক্ষতিকর। চুলে সমস্যা থাকলে কেমিক্যাল ছাড়া হার্বাল শ্যাম্পু ব্যবহারের চেষ্টা করুন।
শাওয়ারে গোসল করলে যেহেতু দ্রুত গতিতে পানি কিছুটা ওপর থেকে এসে মাথায় পড়ে, তার ফলে হেয়ার ফলিকলগুলোরও ক্ষতি হয়। মাঝে মাঝে শাওয়ারে চুল ধুলেও প্রতিদিন শাওয়ারে গোসলের অভ্যাস না রাখাই ভালো। চুলে অনেক সমস্যা দেখা দিতে পারে।
শাওয়ারে গোসলের সময় চুলে জট পড়ে যেতে পারে। তার ফলে চুল সহজে ছিঁড়ে যেতে পারে। তাই যাদের চুল পড়ার সমস্যা রয়েছে, তারা শাওয়ারে গোসল করার অভ্যাস ত্যাগ করতে পারলেই ভালো।
শাওয়ার থেকে পানি পড়ার চাপে চুলের গোড়া দুর্বল হয়ে গেলে এবং হেয়ার ফলিকলের মুখগুলো বন্ধ হয়ে গেলে নতুন চুল গজাবে না, সেই সঙ্গে চুল সমানে পড়তে থাকবে।
শ্যাম্পু করার পর প্রায় সকলেই কন্ডিশনার ব্যবহার করেন চুলের জেল্লা ও মোলায়েম ভাব বজায় রাখার জন্য। এই উপকরণ ব্যবহার করা উচিতও। কিন্তু শাওয়ারে চুল ধুলে অনেক সময় কন্ডিশনার চুলেই থেকে যায়। সেক্ষেত্রেই সতর্ক থাকা জরুরি।
এই তথ্যগুলো পরামর্শস্বরূপ। অনুসরণ করার পূর্বে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।






