স্বাস্থ্য

ঘরেই বানাতে পারেন ইতালিয়ান চিকেন, জেনে নিন রেসিপি

মুরগির ঝোল খেতে খেতে বিরক্ত? চিন্তা নেই, খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন চিকেনের নতুন একটা পদ। যার নাম ইতালিয়ান চিকেন। কিভাবে রান্না করবেন, জেনে নিন—

উপকরণ

  • মুরগির ছোট টুকরা-১ কেজি
  • রসুন বাটা ৭-৮ কোয়া
  • আদা বাটা ১ টেবিল চামচ
  • কাঁচা মরিচ বাটা ৫টি
  • পেঁয়াজ কুচি ১টি
  • সয়া সস ১ টেবিল চামচ
  • টমেটো পিউরি ২ টেবিল চামচ
  • পানি অথবা মুরগির স্টক ১ কাপ
  • কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ
  • তেল ১ কাপ এবং
  • লবণ স্বাদমতো।

প্রণালী

মুরগির টুকরোগুলো ধুয়ে তাতে লবণ, ২ চা চামচ তেল, ২ চা চামচ কর্নফ্লাওয়ার এবং অর্ধেকটা পেষা মসলা মাখিয়ে আধঘণ্টা রেখে দিন।

তেল গরম করে মুরগির টুকরোগুলো বাদামি রং করে ভেজে তুলুন। বাকি তেল গরম করে পেঁয়াজ কুচি ভাজুন, বাকি সব মসলা দিয়ে আরো মিনিট দুয়েক ভেজে টমেটো পিউরি ও মাংস দিন। এবার লবণ, বাকি সয়া সস ও পানি বা স্টক দিয়ে ফোটান। সামান্য পানিতে বাকি কর্নফ্লাওয়ার গুলে দিন।
নাড়াচাড়া করে আরো ২ মিনিট ফুটিয়ে নামিয়ে নিন এবং গরম গরম পরিবেশন করুন।

নিউজ ডেস্ক:

Leave a Reply