স্বাস্থ্য

গরমে বাড়ছে ব্রণ, সমাধান পাবেন যেভাবে

নিয়মিত মুখের যত্ন না নিলে ত্বকে কালো দাগ, ছোপ, রুক্ষভাব ও শুষ্কতা দেখা দিতেই পারে। গরমকালে বাইরের ধুলা, দূষণ আর ঘাম আমাদের ত্বকের বড় শত্রু। সময়ের আগেই মুখে বয়সের ছাপ পড়ে যায়। অনেকেই ভাবেন দামি ক্রিম বা ঘন ঘন ফেসিয়ালেই সমাধান মিলবে—কিন্তু তা সবসময় কার্যকরী হয় না।

চলুন, জেনে নিই গরমে ব্রণের সমস্যা কিভাবে দূর করবেন।

 

বেসন, নারিকেল তেল ও গোলাপ জল

উপকরণ:
১ চামচ বেসন,
১ চামচ নারকেল তে্ল,
পরিমাণমতো গোলাপ জল।

ব্যবহারবিধি:
১. সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ক্রিমের মতো ঘন মিশ্রণ বানান।
২. পরিষ্কার মুখে প্যাকটি লাগান।

৩. ১৫-২০ মিনিট পর হালকা হাতে ঘষে তুলুন।
৪. ভেজা তোয়ালে দিয়ে মুখ মুছে নিন।

 

নিয়মিত ৪ দিন রাতে ঘুমানোর আগে ব্যবহার করুন। ত্বক হবে উজ্জ্বল, ব্রণের দাগ হবে হালকা।

কাঁচা দুধ, হলুদ, অ্যালোভেরা ও ভিটামিন-ই

উপকরণ:
২ চামচ কাঁচা দুধ,
এক চিমটে হলুদ,
১ চামচ অ্যালোভেরা জেল,
১টি ভিটামিন-ই ক্যাপসুল।

ব্যবহারবিধি:
১. সব উপকরণ ভালোভাবে মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন।
২. ব্রণ বা দাগের জায়গায় লাগিয়ে ২৫-৩০ মিনিট রাখুন।
৩. আঙুল দিয়ে ম্যাসাজ করে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
৪. শুকনো কাপড় দিয়ে মুখ মুছে নিন।

এটি নিয়মিত ব্যবহার করলে ত্বক হবে সতেজ।

নিউজ ডেস্ক:

Leave a Reply