স্বাস্থ্য

দিনে কতটুকু পানি খাবেন, অতিরিক্ত খেলে কী ক্ষতি ?

অতিরিক্ত পানি পান করা কিডনির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। প্রয়োজনের তুলনায় বেশি পানি কিডনির কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে। এজন্য পরিমিত পরিমাণে পানি পান করা উচিত।​ চলুন, জেনে নিই কিডনির উপর অতিরিক্ত পানির প্রভাব কী হতে পারে।

১। রক্তে অতিরিক্ত পানি সোডিয়ামের মাত্রা কমিয়ে দেয়, যা কিডনির জন্য বিপজ্জনক।​

২। কিডনি অতিরিক্ত পানি দ্রুত বের করতে না পারলে শরীরে ফ্লুইড জমে হাত, পা ও মুখে ফুলে যাওয়ার সমস্যা হতে পারে।

৩। যাদের কিডনির সমস্যা রয়েছে, তাদের জন্য অতিরিক্ত পানি খাওয়া আরও বিপজ্জনক হতে পারে।​৪। শরীরে সোডিয়ামের মাত্রা কমে গেলে কোষের ক্ষতি হতে পারে।

৫। রক্তে অতিরিক্ত পানি হৃদযন্ত্রের উপর চাপ বাড়াতে পারে।​

৬। রাতে বেশি পানি খেলে বারবার প্রস্রাবের কারণে ঘুমে ব্যাঘাত ঘটতে পারে।​

৭। অতিরিক্ত পানি পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে খাদ্যের পুষ্টিকর উপাদান শোষণে সমস্যা করতে পারে।​

 

কিডনি সুস্থ রাখতে পর্যাপ্ত পানি পান করুন, তবে অতিরিক্ত নয়। প্রতিদিন ৩-৪ লিটার পানি খাওয়া সাধারণত সুস্থ মানুষের জন্য যথেষ্ট। তবে কিডনি বা অন্য কোনো শারীরিক সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পানি পান করা উচিত।​

নিউজ ডেস্ক:

Leave a Reply