স্বাস্থ্য

নানা রোগের ওষুধ মিলবে গ্রীষ্মকালীন ফল কাঁঠালে!

গ্রীষ্মকালে দেশে নানা ফলের দেখা পাওয়া যায়। এগুলোর মধ্যে রয়েছে, আম, জাম, কাঁঠাল, লিচুসহ নানা ফল। জাতীয় ফল কাঁঠালের রয়েছে নানা উপকারিতা। গরমের এই ফলটি কাঁচা-পাকা দুভাবেই খাওয়া যায়।

এই কাঁঠালের প্রতি প্রায় সবারই রয়েছে বাড়তি টান। 

কাঁঠালের রসালো কোয়া মুখ পুরলেই যেন মন ভরে যায়। পুষ্টিবিদরা জানাচ্ছেন, কাঁঠাল শরীরের জন্যেও অত্যন্ত উপকারী। শুধু রসনাতৃপ্তি নয়, কাঁঠালের গুণে অনেক শারীরিক সমস্যার অবসান ঘটে।

চলুন, জেনে নেওয়া যাক—

উচ্চ রক্তচাপ কমায়

কাঁঠালের ফ্ল্যাভোননস উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। তাই রক্তচাপ বেশি হলে কাঁঠাল খাওয়া যেতে পারে। এ ছাড়া এটি শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখতে পারে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

গরমে রোগবালাইয়ের শেষ নেই।

রোগের সঙ্গে লড়াই করার শক্তি জোগায় কাঁঠাল। প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কাঁঠালের জুড়ি মেলা ভার। যেকোনো ভাইরাল সংক্রমণের ঝুঁকি কমাতেও কাঁঠাল উপকারী। 

ডায়াবেটিসের ঝুঁকি কমায়

ডায়াবেটিক রোগীরা কাঁঠাল খেতে পারেন খোলা মনে। পুষ্টিবিদরা জানাচ্ছেন, প্রতিদিনের খাবার তালিকায় কাঁঠাল থাকলে হার্টের রোগ ও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমে।

নিউজ ডেস্ক:

Leave a Reply