Topসারাদেশ

রংপুরে এলপিজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা

রংপুরে এলপিজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহতের পাশাপাশি অন্তত ৪০জন আহতের খবর পাওয়া গেছে।

শনিবার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এই রিপোর্ট লিখা পর্যন্ত ঘটনাস্থলে কাজ করছিলেন ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ফটো সাংবাদিক রাশেদ হোসেন রাব্বি ঘটনাস্থল থেকে বলেন, একটি গ্যাস পাম্প বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এতে চারপাশে ১৫-২০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি ঘরবাড়ি ক্ষহিগ্রস্ত হয়েছে। আহত কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয়দের কাছ থেকে একজনের মৃত্যু তথ্য জেনেছি।

Leave a Reply