দক্ষিণের পর এবার যেন বলিউড দখল করতে চলেছেন শ্রীলীলা। ‘পুষ্পা ২’ সিনেমার আইটেম গানের পর রীতিমতো সেনসেশন হয়ে গেছেন তিনি, আসছে একের পর এক সিনেমার প্রস্তাব।
বলিউড থেকেও প্রস্তাব আসা বেড়েই চলেছে এই দক্ষিণী রূপসীর। অনুরাগ বসুর রোমান্টিক সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন শ্রীলীলা, এতে তার বিপরীতে থাকছেন কার্তিক আরিয়ান।

এবার তাকে নিয়ে বড় চমক দিতে চলেছেন ‘ড্রিম গার্ল’ ও ‘ড্রিম গার্ল ২’-এর মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়া নির্মাতা রাজ শান্ডিল্য।

এ ছাড়া সম্প্রতি প্রযোজক মহাবীর জৈনের সঙ্গেও দেখা গেছে শ্রীলীলাকে। ইনস্টাগ্রামে মহাবীর লিখেছেন, ‘আনন্দ এল রাইয়ের জাদুভরা কাহিনিতে শ্রীলীলার সৌন্দর্য ও প্রতিভা দেখার অপেক্ষায়।’ সেই পোস্টকে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা, তবে কি এবার রাইয়ের ক্যাম্পেও দেখা যাবে শ্রীলীলাকে?
বর্তমানে শ্রীলীলার হাতে আছে বেশ কয়েকটি প্রকল্প—‘মাস উতরা’, ‘পরাশক্তি’ ও ‘লেনিন’। অন্যদিকে সিদ্ধার্থ মালহোত্রা ব্যস্ত রয়েছেন ‘সুন্দরী’ ছবির শুটিংয়ে, যেখানে তাঁর বিপরীতে রয়েছেন জাহ্নবী কাপুর।







