আর কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে ‘মেট গালা ২০২৫’-এর মহা আয়োজন। এই ঐতিহাসিক ফ্যাশন ইভেন্টে এবার প্রথমবারের মতো পা রাখতে চলেছেন বলিউড বাদশা শাহরুখ খান। এই প্রথমবারের মতো কোনও ভারতীয় পুরুষ অভিনেতা মেট গালায় অংশগ্রহণ করছেন। এই নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত তার ভক্তকুল।
এবারের মেট গালার লাল গালিচা হতে যাচ্ছে শাহরুখময়। এর আগে খুব বেশি ফ্যাশন শোতে হাঁটতে দেখা যায়নি বলিউড বাদশাহকে। তিনি হাঁটলে যে মেট গালার জৌলুস আরও বাড়বে, সে আর বলার অপেক্ষা রাখে না।
২০২৫ সালের মেট গালার থিম ‘থাইলরেড ফর ইউ’, অর্থাৎ আপনার জন্য সাজানো’।এ থিমে বিশেষভাবে উদযাপন করা হবে ক্ল্যাসিক টেইলারিং এবং কৃষ্ণাঙ্গ ফ্যাশনের ইতিহাস ও বিবর্তন। পাশাপাশি এ আয়োজনে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটের এ প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে ‘সুপারফাইন: ধাইলরিং ব্ল্যাক স্টাইল’। পুরো আয়োজনের নেতৃত্ব দেবেন কো-চেয়ার ফারেল উইলিয়ামস, লুইস হ্যামিলটন, কোলম্যান ডমিঙ্গো এবং এস্যাপ রকি। এ ছাড়াও থাকছেন বাস্কেটবল তারকা লেব্রন জেমস।
এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা না হলেও বিভিন্ন সূত্রের দাবি, শাহরুখের জন্য একদম বিশেষ ডিজাইন ক্রিয়েট করছেন সব্যসাচী।
সে পোশাকে ইন্ডিয়ান টাচ তো থাকবেই।
মেট গালা ২০২৫’ অনুষ্ঠিত হবে আগামী ৫ মে নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে। যেখানে প্রায় ৪০০ জন তারকাশিল্পী অংশ নেবেন।






