শুক্রবার (১৮ এপ্রিল) মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের নতুন সিনেমা ‘কেসারি : চ্যাপ্টার টু’। দেশাত্মবোধক ঘরানার সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছিল বেশ উন্মাদনা। তবে মুক্তির পর বক্স অফিসে খুব একটা ধামাকাদার শুরু না করলেও শুরুটা খারাপও হয়নি অক্ষয়ের। মুক্তির প্রথম দিন ৭.৭৫ কোটি টাকায় আয়ের পর দ্বিতীয় দিন আয়ের পরিমাণ বেড়েছে।
১৯১৯ সালে ঘটে যাওয়া জালিয়ানওয়ালাবাগ-কাণ্ড ভারতের বুকে এক কালো দিন। নিরপরাধ ভারতীয়দের এই দিন নৃশংসভাবে হত্যা করে তৎকালীন ব্রিটিশ সরকার। গুলি করে ঝাঁজরা করে দেয় তাদের। এই মর্মান্তিক ঘটনার পর ব্রিটিশদের থেকে পাওয়া ‘নাইট’ উপাধি ফিরিয়ে দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর।করণ সিং ত্যাগীর পরিচালনায় ‘কেসারি : চ্যাপ্টার টু’তে সি. শঙ্করণ নায়ারের চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। অক্ষয়ের সঙ্গে সিনেমাটিতে আরো আছেন আর মাধবান ও অনন্যা পাণ্ডে। ১৮ এপ্রিল মুক্তি পাবে এটি।






