বিনোদন

দুই সন্তানের খোঁজ নেন না জেমস: রথি

চিত্রনায়িকা কানিজ রাবেয়া রথি ঢালিউডে চাঁদনী নামে পরিচিত। নব্বইয়ের দশকে ‘আনন্দ বিচিত্রা ফটো সুন্দরী’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন তিনি। পরে এফডিসির নতুন মুখের সন্ধান প্রতিযোগিতায় প্রথম হওয়া স্মার্ট হিরো আমিন খানের সঙ্গে জুটি বেঁধে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘অবুঝ দুটি মন’ সিনেমায় অভিনয় করেন রথি ওরফে চাঁদনী। তবে নব্বইয়ের দশকে ফটোসুন্দরী

এরপর ‘অবুঝ দুটি মন’ সিনেমা মুক্তির আগেই রথির প্রেমের সম্পর্ক তৈরি হয় নগরবাউল জেমসের সঙ্গে। এমনকি ‘অবুঝ দুটি মন’ মুক্তির বছর দুয়েক আগে, ১৯৯১ সালের ১৭ নভেম্বর তাদের সম্পর্ক গিয়ে গড়ায় স্বামী-স্ত্রীতে। তবে বিয়ের পর সিনেমা ‘না’ করার শর্ত জুড়ে দেন ব্যান্ড তারকা জেমস। তার কথা মেনে সিনেমা ছাড়েন রথি। তার সাথে ১১ বছর সংসার করেন জেমস। দুজনের ঘর আলো করে জন্ম নেয় দুই সন্তান। এরপর ২০০২ সালে রথিকে না জানিয়ে বেনজির সাজ্জাদ নামে এক ভক্তকে বিয়ে করেন জেমস। যার দরুণ বিষয়টি আদালত পর্যন্ত গিয়ে গড়ায়।

তবে, রথির নয় বেনজিরের বাবার মামলায় জেলে যান জেমস। ওই বিয়ের জেরে ২০০৩ সালে বিচ্ছেদ হয় জেমস-রথির। পরবর্তীতে ২০১০ সালে কানাডা প্রবাসী সৈয়দ নজরুল ইসলাম বীপুর সঙ্গে ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও টেকেনি রথির সে সংসারও।

প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে সুভাষ দত্তের ‘আগমন’ ছবিতে অভিনয় করেন রথি। এই ছবিতে অভিনয়ের সময় তিনি স্কুলে পড়তেন।

Leave a Reply