বিনোদন

পরীমণির ‘পরগাছা উকুন’ কে

ঢালিউডের আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি পরীমণির সঙ্গে আরেক নায়িকা অপু বিশ্বাসের সম্পর্কে ফাটল ধরেছে। অপু বিশ্বাস আর পরীমণির সম্পর্কটা আর আগের মতো নেই। শুধু তাই নয়, সম্পর্কটা যে উল্টো তিক্ততায় পরিণত হয়েছে তার আঁচ পাওয়া গেছে পরীর ফেসবুক স্ট্যাটাসে।

ঘুম থেকে উঠেই পরীমণি স্ট্যাটাস দেন। তিনি লিখেছেন, অ্যানাউন্সমেন্ট বোলে! তাও ঈদ ক্যাম্পেইন অ্যানাউন্সমেন্ট!! বাবাগো, একটা চায়না ফোন দিয়ে এখনকার পিচ্চি পোলাপান দিনে কয়েকশ’ এর থেকে ভালো রিলস বানায় রেনডমলি! এক বরবাদ যে তোমাদের মতন পরগাছা উকুনদের তামাম জিন্দেগীর অস্তিত্ব নিয়ে লারাবাড়া করে দিলো সেটা আর বলতে..’।

এরপর অভিনেত্রী লেখেন, ‘অ্যানাউন্সমেন্ট, ঈদ ক্যাম্পেইন কামিং টুনাইট’। ঘোষণা অনুযায়ী অপুর ফেসবুকে রাতে একটি রিলস ভিডিও প্রকাশ পায়। যেখানে অপুকে সাদা আনারকলিতে লাস্যময়ী হিসেবে দেখা গেছে। কেউ কেউ এই ভিডিওর প্রশংসাও করেন, আবার কেউ কেউ এতে পাঞ্জাবী গান ব্যবহারের সমালোচনা করেন। এরপরই পরীমণির এমন স্ট্যাটাস!

Leave a Reply