বিনোদন

নতুন সফর শুরু করতে যাচ্ছেন তামান্না ভাটিয়া

নতুন সফর শুরু করতে মহাকুম্ভে গেছেন দক্ষিণী অভিনেত্র তামান্না ভাটিয়া। সালোয়ার ও কুর্তা পরেই কুম্ভে পৌঁছান এ অভিনেত্রী, সঙ্গে যান তার পরিবারও। ত্রিবেণি সঙ্গমে ডুব দেওয়ার ব্যাপারে পরিবারকে সহযোগিতা করতেও দেখা যায় তাকে।

এ সময় অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, ‘জীবনে এমন সুযোগ একবার আসে, তেমনই একটা সুযোগ আমি পেয়েছি। অনেক মানুষকে এখানে দেখতে পাচ্ছি। আমার মনে হয়, কষ্ট ও যন্ত্রণা থেকে আমরা সবাই মুক্তি পেতে চাই।’

তামান্নার কথায়, ‘সবাই এখানে এসেছেন নিজের কিছু বলার উদ্দেশ্য নিয়ে। তাই এখানে আসার সুযোগ ছাড়া যায় না। সেজন্য সকলকে সঙ্গে নিয়ে আসতে পেরে ভালো লাগছে। মানুষের বিশ্বাস ও ভক্তির জন্যই এত বড় একটা সমাগম সম্ভব হচ্ছে।

Leave a Reply