শোবিজ ইন্ডাস্ট্রির আলোচিত মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সাধারণত কাজ নিয়েই আগে আলোচনা ও শিরোনামে থাকতেন তিনি। তবে গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকে আওয়ামী লীগ সরকারের পতন পর্যন্ত সোশ্যাল মিডিয়া থেকে রাজপথ-সব মাধ্যমেই বেশ সক্রিয় এ অভিনেত্রী।
অভিনেত্রী চমক মনে করেন, গত ৫ আগস্ট যদি শেখ হাসিনা সরকারের পতন না হতো, তাহলে আন্দোলনকারীদের এতদিনে দেশদ্রোহীতার অপরাধে নিশ্চিহ্ন করে ফেলা হতো। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি। এ সময় আওয়ামী সমর্থকদের সরাসরি সতর্কও করেছেন অভিনেত্রী।






