বিনোদন

স্ত্রীকে নিয়ে শুটিংয়ে তাহসান, জানালেন ভালোবাসা দিবসের পরিকল্পনা

স্ত্রী রোজা আহমেদকে নিয়ে সদ্যই হানিমুন সেরে দেশে ফিরেছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। এসেই নিজের কাজে মন দিয়েছেন তিনি।

এরই মধ্যে স্ত্রী রোজা আহমেদকে সঙ্গে নিয়ে একটি গানের শুটিংয়ে দেখা গেল তাহসানকে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই শুটিংয়ের একটি ভিডিও দেখে নেটিজেনরা অনুমান করেন, নিশ্চয়ই তাহসানের নতুন কোনো গানের মুখ হতে যাচ্ছেন রোজা আহমেদ। কিন্তু তাহসান এ প্রসঙ্গে স্পষ্ট জানিয়ে দেন, রোজাকে পর্দায় কিংবা গানে আনার কোনো চিন্তা করছেন না তিনি।

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হন তাহসান। সেখানে তার কাজ প্রসঙ্গে নানান আলোচনা করেন সংগীতশিল্পী। শুধু তাই নয়, আসন্ন ভালোবাসা দিবসের পরিকল্পনার কথাও জানালেন তিনি।

এই মুহূর্তে বেশ কয়েকটি গানের কাজ নিয়ে ব্যস্ত তাহসান। আসন্নছবি ‘জংলি’তেও ‘জনম জনম’ নামে একটি গানের কাজ করেছেন তিনি। এছাড়াও এবারের ভালোবাসা দিবস উপলক্ষে থাকছে তাহসানের বেশ কয়েকটি গান; যা নিয়েই মূলত তাহসানের ভালোবাসা দিবসের পরিকল্পনা।

Leave a Reply