রাত পোহালেই ঈদুল আজহা। সিনেপ্রেমিদের আনন্দকে দ্বিগুণ করতে প্রতি বছর বিনোদন নির্ভর গল্প নিয়ে হাজির হন নির্মাতারা। ঈদে চলচ্চিত্র মুক্তি দিতে তাদের দৌঁড়ঝাঁপ থাকে তুঙ্গে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ৬টি সিনেমা। অন্যদিকে, মুক্তির তালিকা থেকে সরে দাঁড়িয়েছে চার সিনেমা। সংখ্যায় কম হলেও মানের দিক থেকে বিগত সময়ের তুলনায় নতুনত্ব দেখা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তাণ্ডব
তুফানের সাফল্যের পর এবারের ঈদে মুক্তির দৌড়ে এগিয়ে রায়হান রাফীর ‘তাণ্ডব’। শাকিব খানের না দেখা লুক, অ্যাকশন, অভিনয় সব মিলিয়ে স্পষ্টতই ভিন্ন বার্তা দিচ্ছে সিনেমাটি। বিশেষ আকর্ষণ হিসেবে আছেন জয়া আহসান। এরইমধ্যে এসেছে সিনেমাটির গান ‘লিচুর বাগানে’। গানটিতে শাকিবের সঙ্গে দেখা গেছে সাবিলা নূরকে। সম্প্রতি শাকিব খানের সঙ্গে ছবি পোস্ট করে রাফী জানিয়েছেন, সিনেমার ডাবিং শেষ। ‘তাণ্ডব’ প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।






