বিনোদন

‘প্রেম দিওয়ানা দাদী’ হয়ে আসছেন দিলারা জামান

বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানের বয়স যে আশির ঘরে, তা এখনও বোঝা দায়। বার্ধ্যক্যের প্রতিবন্ধকতা যেন এক তুড়িতেই সরিয়ে দিতে পারেন তিনি। তারই প্রমাণ দিতে চলেছেন শিগগিরই।

‘প্রেম দিওয়ানা দাদি’ নাটকের কাজ অনেক আগেই নাকি শেষ হয়েছিল। ফারুক আহমেদের রানার রচনায় নাটকটি নির্মাণ করেছেন কামরুজ্জামান পুতুল। নাটকের আরও গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আবদুন নূর সজল ও অভিনেত্রী জারা জয়া।

শোনা যাচ্ছে, নাটকটি খুব শীঘ্রই ইউটিউবের কোনো একটি চ্যানেলে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, দিলারা জামান এরই মধ্যে এম রাহিমের পরিচালনায় ‘জংলি’ সিনেমার কাজ শেষ করেছেন। এছাড়াও জাকারিয়া শৌখিনের পরিচালনায় নাটকের কাজও শেষ করেছেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply