স্বামী ক্যাশ ওয়ারেনের সঙ্গে ১৭ বছরের দাম্পত্যজীবনের ইতি টেনে বিচ্ছেদের কয়েক মাসের মধ্যেই নতুন প্রেমে জড়িয়েছেন ‘ফ্যান্টাস্টিক ফোর’ খ্যাত তারকা অভিনেত্রী জেসিকা আলবা। এমনটাই শোনা যাচ্ছে হলিউডে। অভিনেত্রীকে সম্প্রতি লন্ডনের রিজেন্টস পার্কে এক রহস্যময় পুরুষের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে বলেও খবর।

দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়, তারা দু’জন হাত ধরে হাঁটছিলেন।
মাঝে মাঝে আলিঙ্গনও করছিলেন। এমনকি ডেক চেয়ার ভাড়া নিয়ে পাশাপাশি বসে চুম্বন করতেও দেখা গেছে তাদের।
শনিবারের ওই সান্ধ্যভ্রমণে আলবার পরনে ছিল কালো জ্যাকেট ও বেসবল ক্যাপ। আর সেই ব্যক্তির গায়ে ছিল ডার্ক হুডি ও সাদা টুপি।
পার্কের গোলাপ বাগানের পাশে হাঁটার সময় আলবা তার হাত ধরে কাছে টেনে নেন। সেই মুহূর্তই যেন স্পষ্ট ইঙ্গিত দেয় যে নতুন সম্পর্কের শুরু হয়ে গেছে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে ইনস্টাগ্রাম পোস্টে আলবা ও ক্যাশ ওয়ারেন এক যৌথ বিবৃতিতে জানান, তারা আর একসঙ্গে থাকছেন না। সেসময় আলবা লেখেন, ‘আমরা একসঙ্গে কাটানো সময়ের জন্য গর্বিত। তবে এখন সময় এসেছে আলাদা হয়ে নিজেদের নতুন যাত্রা শুরু করার। আমাদের সন্তানেরাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার।






