বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করা হয়েছে কলম্বিয়ান মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মারিয়া হোসে এস্তুপিনানকে। মাত্র ২২ বছর বয়সেই খুন হলেন এ মডেল। গত ১৫ মে ডেলিভারি ম্যানের ছদ্মবেশে মারিয়ার বাড়িতে প্রবেশ করে তাকে খুন করা হয়েছে বলে জানা গেছে সিএনএন-এর প্রতিবেদন থেকে।
গত সপ্তাহে টিকটকে লাইভ স্ট্রিমিং করার সময় মেক্সিকান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজকে গুলি করে হত্যা করা হয়।
এ ঘটনার রেশ কাটিয়ে উঠার আগেই হত্যা করা হলো মারিয়াকে।
সংবাদ সম্মেলনে অ্যাকোস্টা বলেন, ডেলিভারি ম্যানের ছদ্মবেশে সন্দেহভাজন ব্যক্তি মারিয়া হোসের বাড়িতে প্রবেশ করে। মারিয়া হোসে দরজা খোলার সময় তাকে গুলি করা হয়।
মডেল মারিয়া তার সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ভ্রমণ ও দৈনন্দিন জীবনের বিভিন্ন কনটেন্ট পোস্ট করতেন। এর মধ্যে নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়া ভ্রমণ এবং পুলের ধারে বা জিমের বিভিন্ন পোস্ট রয়েছে তার। তার এমন মৃত্যু ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে স্থানীয় এলাকায়। অনেকে ঘটনাটিকে মেক্সিকোর গত ১৩ মে ২৩ বছর বয়সী ইনফ্লুয়েন্সার ভ্যারেরিয়া মার্কেজের গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে তুলনা করছেন।






