মডেল মারিয়া মিমকে ভালোবেসে বিয়ে করেন অভিনেতা সিদ্দিকুর রহমান। ২০১২ সালে তাদের বিয়ে হয়। এর সাত বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তাদের দুজনের একটি পুত্র সন্তান রয়েছে।
মিম জানান, সিদ্দিক তার সন্তানের ব্রেইন ওয়াশ করে তার কাছ থেকে দুরে সরাতে চায়। এজন্য তিনি সন্তানকে বাবার কাছে বেশি থাকতে দেন না। মিম বলেন, ‘আমি যখন ছেলেকে তার কাছে পাঠাতাম সে ব্রেইনওয়াশ করতো। আদালত থেকে বলেছিল, কিছুদিন পরপর আরশ তার বাবার কাছে যেতে পারবে। কিন্তু সেখানে রাতে খাকতে পারবে না। বিকেল ৫ টার আগেই চলে আসতে হবে। কিন্তু আমি সেটা করতাম না। তাকে দুইদিন বাবার কাছে থাকতে দিতাম। কিন্তু দেখতাম, ছেলে সেখান থেকে আসার পরই বলছে- মাম্মি, বাবা তোমার কাছে আসতে নিষেধ করে।’
মিমের ভাষ্যমতে, তিনিই ছেলের সবকিছু করছেন এখন। তার ভরণপোষণ থেকে শুরু করে সব। তার বাবা সিদ্দিক কিছুই দিচ্ছেন না। এমনকী দেশে-বিদেশে ঘুরে বেড়ালেও সেটা আরশকে সঙ্গে নিয়েই যাচ্ছেন মিম।






