সারাদেশ

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অটোরিকশা চালকের

ময়মনসিংহে জামালপুর কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে মো. ইদ্রিস আলী (৫৭) নামে একজন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১টার দিকে নগরীর পাটগুদাম এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত মো. ইদ্রিস আলী জেলার ত্রিশাল উপজেলার মিরাপাড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে। তিনি নগরীর পাটগুদাম (দুলদুল ক্যাম্প) এলাকায় বোনের বাড়িতে থাকতেন।

তার কোনো সন্তান নেই। স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছেন। এক বছর ধরে তিনি ময়মনসিংহ নগরীর পাটগুদাম (দুলদুল ক্যাম্প) এলাকায় বোনের বাড়িতে থাকতেন। তিনি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। 

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আক্তার হোসেন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজ ডেস্ক:

Leave a Reply